Volume 9
IV Balaram Babu: Bengali
৩৯ নমো ভগবতে রামকৃষ্ণায়
গাজীপুর ১১ই মার্চ, ১৮৯০
বলরামবাবু,
Receipt (রসিদ) পাইবামাত্র লোক পাঠাইয়া Fairlie Place (ফেয়ার্লি প্লেস) রেলওয়ে গুদাম হইতে গোলাপ ফুল আনাইয়া শশীকে পাঠাইয়া দিবেন। আনাইতে বা পাঠাইতে বিলম্ব না হয়।
বাবুরাম Allahabad (এলাহাবাদ) যাইতেছে শীঘ্র — আমি আর এক জায়গায় চলিলাম।
নরেন্দ্র
P.S. দেরী হলে সব খারাপ হইয়া যাইবে — নিশ্চিত জানিবেন।
নরেন্দ্র
