Volume 6
XXVI Sir: Bengali
৩৮ (প্রমদাবাবুকে লিখিত) ঈশ্বরো জয়তি
গাজীপুর ৮ই মার্চ, ১৮৯০
পূজ্যপাদেষু,
আপনার পত্র পাইলাম, অতএব আমিও প্রয়াগ যাইতেছি। আপনি প্রয়াগে কোথায় থাকিবেন, অনুগ্রহ করিয়া লিখিবেন। ইতি
দাস নরেন্দ্র
পুঃ—দুই-এক দিনের মধ্যে অভেদানন্দ যদ্যপি আইসেন, তাঁহাকে কলিকাতায় রওনা করিয়া দিলে অত্যন্ত অনুগৃহীত হইব।
নরেন্দ্র
